ব্রেকিং নিউজ
ছিনতাইকারীর কবলে সাচারের বিশিষ্ট ব্যবসায়ী মজুল ভূইঁয়া » সাচার বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ভূইঁয়া এন্টারপ্রাইজের মালিক মজুল ভূইঁয়া প্রতিদিনের ন্যায় ব্যবসার হিসাব নিকাশ চুকিয়ে নগদ ৩ লÿ টাকা নিয়ে তার ব্যবসায়িক পার্টনার আবু তাহেরকে সাথে নিয়ে গত বুধবার (২৪ এপ্রিল) রাত ১০ টার দিকে তার সাচার বাজার সংলগ্নের চৌধুরী দীঘির পাড় গ্রামের বাড়ীতে যাচ্ছিলেন। ব্যবসা প্রতিষ্ঠান থেকে একশত ফুট যেতে না যেতেই চৌধুরী দীঘির পাড় গ্রামের আজাজুল ইসলাম (২৮), ইয়াছিন (৩৩) ও মনির হোসেন (৩৮) আরো ৪/৫ জনকে সাথে নিয়ে মজুল ভূইয়া ও তার পার্টনার আবু তাহেরের গতিরোধ করে দেশীয় অস্ত্র-সস্ত্রের ম... দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার ৭ম বর্ষপুতি উপলক্ষ্যে হাইমচরে চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা » নুরুল ইসলাম/আমির হোসেন মানিক : চাঁদপুরের বহুল প্রচারিত ুদৈনিক আলোকিত চাঁদপুরচ্ পত্রিকার ৭ম বর্ষ পুর্তি উপলক্ষ্যে হাইমচরে চিত্রাংকন প্রতিযোগীতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩ এপ্রিল, বুধবার, সকাল ১১টায় হাইমচর প্রেসক্লাব ভবনে চিত্রাংকন প্রতিযোগীতায় দুইটি গ্রুপে ৮৩জন শিশু অংশ গ্রহন করেছে। ক- গ্রুপে ৫০ ও খ- গ্রুপে ৩৩জন চিত্রাংকন প্রতিযোগীতায় অংশ গ্রহনকারী প্রতিষ্ঠান গুলো হচ্ছে, দুর্গাপুর উচ্চ বিদ্যালয়, বাজাপ্তী রমনী মোহন উচ্চ বিদ্যালয়, আদর্শ শিশু নিকেতন-আলগী বাজার, ফিরোজা মজিদ শিশু শিক্ষা নিকে... আজ শুরু হচ্ছে এইচ এস সি সমমানের পরীক্ষা » . রাষ্ট্রপতির মৃত্যুতে চাঁদপুর প্রেসক্লাবের শোক » . লক্ষ্ণীপুর জেলায় ৯০ জন মানুষের জন্য মাত্র একটি নলকূপ » . রাষ্ট্রপতিকে হিন্দু বলায় মাদ্রাসার শিক্ষক গ্রেফতার » . মতলব উত্তরে সাঁতরিয়ে নদী পাড়ি দিতে গিয়ে নিখোঁজ ১ » . মতলবে দু'যমজ ভাইয়ের পানিতে পরে মৃত্যু » . রাষ্ট্রপতি জিল্লুর রহমান আর নেই » . শহরের বিপনীবাগে ভ্রাম্যমান আদালত পরিচালনায় স্বয়ং জেলা প্রশাসক আটক ও অর্থদন্ড প্রদান » .

শীর্ষ সংবাদ

Joomla Templates and Joomla Extensions by JoomlaVision.Com
এক কক্ষ থেকেই ২০ জীবিত উদ্ধার

এক কক্ষ থেকেই ২০ জীবিত উদ্ধার 

রানা প্লাজার ধসে পড়া ভবনের পঞ্চম তলার ধ্বংসস্তুপ থেকে আরও ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। রাত ৮টা ৩২ মিনিটে পঞ্চম তলার একটি কক্ষ থেকে ওই ২০ জনকে জীবিত উদ্ধার করা হয় বলে বাংলানিউজকে জানিয়েছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফার"ক আহমেদ। উদ্ধারকৃতদের সেনাবাহিনী, আঞ্জুমান মফিদুল ইসলাম সহ অন্যান্য সেবা সংস্'ার অ্যাম্বুলেন্সে করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এছাড়া গুর"তর আহতদের দ্র"ত ঢাকা মেডিকেলে পাঠানোর ব্যবস্'া করা হয়।

Read more

আড়াই শতাধিক লাশ

আড়াই শতাধিক লাশ 

সাভারে ভবন ধসে নিহতের সংখ্যা আড়াইশ' ছাড়িয়েছে। ধসের ২৪ ঘণ্টা পরও জীবিত উদ্ধার করা হয়েছে কয়েকজনকে। জীবিত আরো মানুষ ধ্বংসস্তূপের ভেতরে রয়েছে বলে ধারণা করছে উদ্ধারকর্মীরা। এজন্য শনিবার সকাল পর্যন্ত উদ্ধার অভিযান চলবে বলে জানিয়েছে তারা। ভবন ধসে শ্রমিকদের প্রাণহানির ঘটনায় শ্রম আদালতে বৃহস্পতিবার পাঁচটি মামলা হয়েছে। এতে ভবন মালিক সোহেল রানাসহ গার্মেন্ট মালিকদের আসামি করা হয়েছে বলে শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান জানিয়েছেন। পাঁচটি গার্মেন্টের সদস্যপদ স্থগিত করেছে বিজিএমইএ। ভবন মালিক ও গার্মেন্ট মালিকদের বিরুদ্ধে এর আগে পুলিশ ও রাজউক বুধবার রাতে দুটি মামলা করে। তবে ভবন মালিক যুবলীগ নেতা রানাকে ২৪ ঘণ্টায়ও খুঁজে বের করতে পারেনি পুলিশ, যদিও স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, তাকে গ্রেপ্তারের নির্দেশ দেয়া হয়েছে। বুধবার সকালে ভবন ধসের পর স্থানীয় সংসদ সদস্য তালুকদার মো. তৌহিদ জং মুরাদ বের করে আনেন রানাকে, তারপর থেকে আত্মগোপনে তিনি। ভয়াবহ এই ধস নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে দেয়া বিবৃতিতে বলেছেন, এই বিপুল প্রাণহানির জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে। ভবন ধসে এই বিপুল প্রাণহানির জন্য সরকারের অবহেলাকে দায়ী করেছে বিএনপি। দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া বৃহস্পতিবার ধ্বংসস্তূপে যান। হাসপাতালে গিয়ে আহতদেরও দেখে আসেন তিনি। ৫৬ শতাংশ জমির ওপর গড়ে ওঠা নয়তলা ভবন রানা প্লাজা বুধবার সকালে ধসে পড়ে। এতে দোতলা পর্যন্ত দোকান ছিল। ওপরে ছিল পাঁচটি কারখানা। আগের দিন ওই ভবনে ফাটল দেখা দিলে শিল্প পুলিশ ভবনে কাজ বন্ধ করতে বললেও বুধবার সকালে কারখানাগুলোতে কাজ শুরু হয়। শ্রমিকদের অভিযোগ, তাদের কারখানায় ঢুকতে বাধ্য করা হয়। ধসের সময় ভবনটিতে তিন হাজারের বেশি মানুষ ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তবে এর সঠিক পরিসংখ্যান পাওয়া যায়নি। সাভারের অধরচন্দ্র বিদ্যালয় মাঠে লাশের অপেক্ষায় স্বজনরা। সাভারের অধরচন্দ্র বিদ্যালয় মাঠে লাশের অপেক্ষায় স্বজনরা। ধসের পরপরই স্থানীয়দের উদ্যোগে উদ্ধার কার্যক্রম শুরু হয়। পরে সেনাবাহিনীর তত্ত্বাবধানে সমন্বিত উদ্ধার কাজে নামে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পুলিশ, বিজিবি ওর্ যাব। ধসে পড়া ভবনের সামনে স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে উদ্ধার কার্যক্রমের সর্বশেষ তথ্য জানানো হচ্ছে। রাত ১০টায় সেখান থেকে জানানো হয়, নিহতের সংখ্যা বেড়ে ২৫৫ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ১৭০ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। রাত ১১টার দিকে ধ্বংসস্তূপ থেকে আরো এক নারীর লাশ উদ্ধার করা হয়। ফলে নিহতের সংখ্যা ২৫৬ জনে দাঁড়িয়েছে। উদ্ধার কাজ চালানোর মধ্যে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ধ্বংসস্তূপে আগুন ধরে যায়। তবে তা ১৫ মিনিটের মধ্যে নিয়ন্ত্রণে আনে অগ্নি নির্বাপক বাহিনীর কর্মকর্তারা। উদ্ধারকর্মীরা বলেছেন, লোহা কাটার সময় গামেন্টের পড়ে থাকা কাপড়ে আগুন ধরে যায়। এর আধা ঘণ্টা আগে ভবন মালিক সোহেল রানাকে গ্রেপ্তারের দাবিতে ধসে পড়া ভবনের সামনে লাঠি মিছিল করে এলাকাবাসী। আহত অনেককে উদ্ধার করা হয়েছে ধ্বংসস্তূপ থেকে। এই সংখ্যা দুই হাজারের বেশি বলে উদ্ধারকর্মীরা জানিয়েছেন। ধসের ২৪ ঘণ্টা পর বৃহস্পতিবার দুপুরে ২৫ জনকে জীবিত উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক মো. জাহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, এই ২৫ জনকে উদ্ধার করা হয় চতুর্থ তলা থেকে। ভবনের ভেতরে জীবিত অবস্থায় আরো অনেকে আটকা পড়ে রয়েছেন।তবে এই সংখ্যা ঠিক কত, তার কোনো হিসাব কেউ দিতে পারেনি। ধ্বংসস্তূপের ভেতর থেকে উদ্ধার লাশগুলো নিয়ে যাওয়া হচ্ছে সাভার অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে, সেখানে সনাক্ত করে লাশ নিচ্ছেন স্বজনরা। নিখোঁজদের সন্ধানে স্বজনরা আহাজারি করছেন সেখানে। অন্যদিকে আহতদের নেয়া হচ্ছে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে। উদ্ধার করার ক্ষেত্রে অনেকের অঙ্গহানিও ঘটছে। পাখি নামে এক শ্রমিককে দুই…

Read more

কচুয়ায় ভয়াবহ লোডশেডিং সেচ কার্য বিঘ্নিত কৃষকদের আহাজারি 

কচুয়া উপজেলায় চলছে ভয়াবহ লোডশেডিং। বিদ্যুৎ চলে যাওয়ার পর ঘন্টার পর ঘন্টা আর আসার নামটি থাকে না। কখনও কখনও ঘন্টার মধ্যে ৮/১০ বার বিদ্যুৎ আসে আর যায়। অর্থাৎ বিদ্যুৎ আসার পর স্বল্প সময় স্থায়ী হয় মাত্র। এরূপ ঘন ঘন বিদ্যুৎ আসা-যাওয়ায় বৈদ্যুতিক মিটার, বাল্ব, রিফ্রেজেরটর, কম্পিউটারের মাদারবোর্ড ও সেচ পাম্পের যন্ত্রাংশ নষ্ট হয়ে যাচ্ছে। প্রায়ই লো-ভোল্টেজে বিদ্যুৎ সরবরাহ করা হয়। ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়া ও লো-ভোল্টেজে বিদ্যুৎ সরবরাহ করা এ যেন কৃষক ও গ্রাহকদের সাথে উপহাস করে চলছে বিদ্যুৎ বিভাগ। আবার প্রায়ই বিদ্যুৎ লাইনে ত্রুটি দেখা দেয়ার প্রেক্ষিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। লাইনে ত্রুটি ঠিক করতে টানা ১০/১২ ঘন্টা পর্যন্ত্ম বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। কৃষি বিভাগে দেয়া তথ্যানুসারে চলতি মৌসুমে কচুয়ায় প্রায় ১৩ হাজার হেক্টর জমিতে বোরো চাষ হচ্ছে। বিদ্যুতের তীব্র লোড শেডিংয়ের কারণে উক্ত বোরো চাষে সেচ কার্য দারুণভাবে বিঘ্নিত হচ্ছে। সেচ কার্য বিঘ্ন ঘটায় বোরো ধান গাছ লালচে হয়ে মরে যাচ্ছে। মাঠে মাঠে সৃষ্টি হচ্ছে ফাটল। বর্তমানে শতকরা ৯০ ভাগ জমির বোরো ধান গাছে থোঁড় আসার মূহুর্তে সেচ কার্য বিঘ্নিত ঘটায় থোঁড় আটকে যাচ্ছে। মাঠের পর মাঠে এ অবস্থা লক্ষ্য করে কৃষকরা আহাজরি করছে। সরকারের ঘোষণা অনুযায়ী চলতি বোরো মৌসুমে লোড শেডিংয়ের মাত্রা খুবই কম হবে-এমনি ধারনায় উৎসাহ ভরে কৃষকরা বোরো চাষে মনোযোগী হয়। কিন্তু ভয়াবহ লোড শেডিংয়ের কারণে কৃষকরা হতবাক। বোরো চাষে তাদের বিনিয়োগকৃত অর্থ ঘরে ফিরে আসবে কিনা এ নিয়েই তারা দ্বিধা-দ্বন্ধে ভুগছে। এছাড়া লোড শেডিংয়ের কারণে কল কারখানাসহ বিদ্যুতের উপর নির্ভরশীল প্রতিষ্ঠানগুলো দারুণ আর্থিক ক্ষতির শিকার হচ্ছে। রিফ্রেজেরটরে রক্ষিত খাদ্য সামগ্রী বিনষ্ট হচ্ছে। সন্ধ্যার পর পিকআওয়ারে (লোড শেডিং চলা অবস্থায়) গরম ও মশার উৎপাতে জন জীবন খুবই অতিষ্ট হয়ে উঠে। ব্যাহত হয় শিক্ষার্থীদের পড়াশুনা। সময় মত সাংবাদিকরা জাতীয় পত্রিকায় সংবাদ প্রেরণ করতে পারছেনা। প্রায় ৪৩ হাজার বিদ্যুৎ গ্রাহক ও বোরো চাষীদের কাছে বিদ্যুৎ যেন এক অভিষাপের নাম। পল্লী বিদ্যুতের কচুয়া জোনাল অফিসের ডিজিএম মোস্ত্মাফিজুর রহমান জানান- কচুয়ায় দৈনিক ১৬ মেগওয়াট বিদ্যুতের প্রয়োজন। অথচ সরবরাহ হচ্ছে ৭ থেকে সাড়ে ৭ মেগওয়াট মাত্র। প্রয়োজনীয় বিদ্যুৎ চাহিদা মিটাতে না পারায় আমরাও উদ্বিগ্ন। এদিকে বোরো চাষে সেচকার্য বিঘ্নিত হওয়া ছাড়াও ইদুর ধান গাছ কেটে সাবাড় করে দিচ্ছে। এতে কৃষকদের মাঝে আরো বেশী হতাশা বিরাজ করছে।

Read more

আজ মঙ্গলবার বিএনপির নেতৃত্বাধীন ১৮দলীয় জোটের ৩৬ঘন্টা হরতাল শুরু  

আজ মঙ্গলবার শুরু হচ্ছে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের টানা ৩৬ঘণ্টা হরতাল। আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে আগামীকাল বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এ হরতাল চলবে। রোববার বিকেলে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমদ এ হরতালের ঘোষণা দেন। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, মির্জা আব্বাসসহ গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালসহ বিভিন্ন দাবিতে এ হরতাল আহ্বান করা হয়। এছাড়া আগামী ১০এপ্রিল নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে ডাকা সমাবেশ স্থগিত করেছে দলটি। সংবাদ ব্রিফিংয়ে সালাউদ্দিন আহমদ অভিযোগ করেন, দেশে সংবাদপত্রের স্বাধীনতা হরণ করা হয়েছে। তিনি বলেন, গ্রেপ্তার, নির্যাতন, খুন, গুম এবং মার্শাল ল দিয়েও অতীতের সরকার তাদের শাসন দীর্ঘায়িত করতে পারেনি। এই সরকারও ক্ষমতা দীর্ঘায়িত করতে পারবে না। তিনি বলেন, এর আগে তাঁদের ১৫৪ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছে। এ খবরে বিশ্ব এবং দেশীয় গণমাধ্যম নিন্দা জানিয়েছে।

Read more

মতলব দক্ষিণ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির দলিল মূলে মালিকীয় দখলীয় সম্পত্তি ব্যক্তির নামে লীজ বাতিলের দাবীতে বিভিন্ন উপজেলায় নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান 

মতলব দÿিণ উপজেলা শিÿক সমিতির দলিল মূলে মালিকীয় দখলীয় সম্পত্তি ব্যক্তির নামে লীজ বাতিলের দাবীতে গতকাল বিকেলে জেলার বিভিন্ন উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। আমাদের স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট।চাঁদপুর সদর : মতলব উপজেলা প্রাথমিক শিÿক সমিতির নিজস্ব ক্রয়করা জমি ব্যক্তির নামে লিজ প্রদান বাতিলের দাবীতে চাঁদপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার শাহীনুর শাহীন খানের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করেছেন। স্মারক লিপি প্রদানের সময় সদর ও জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হাফেজ আহমেদ, মিডিয়া সম্পাদক মো. মোস্তফা কামাল বাবুল, দপ্তর সম্পাদক শাহাবুদ্দিন পাটওয়ারী, মহিলা সম্পাদক খদেজা বেগম লাকি, জেলা কমিটির সহ সভাপতি ইসমত আরা সাফী, সৈয়দ নূরুজ্জামান কাজল, মনির হোসেন প্রমূখ। স্মারক লিপি পাঠ করেন মুক্তিযোদ্ধার সন্তান লালপুর বালুধূম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইব্রাহীম খলিল।মতলব দÿিণঃ মতলব দক্ষিণ উপজেলা প্রাথমিক শিÿক সমিতির সভাপতি জেসমিন সুলতানা ও সাধারণ সম্পাদক মোখলেছুর রহমানের যৌথ স্বাÿরিত স্মারকলিপি গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলাম। স্মারক লিপিতে শিÿক সমিতির খরিদকৃত ও দখলীয় সম্পত্তি জনৈক তিন ব্যক্তির নামে লীজ প্রদান বাতিল সংক্রান্ত্ম তথ্য সহ বিভিন্ন দাবী উলেস্নখ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শিÿক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক সহ সংগঠনের নেতৃবৃন্দ।হাইমচর : মতলব উপজেলা প্রাথমিক শিÿক সমিতির নিজস্ব ক্রয়করা জমি ব্যক্তির নামে লিজ প্রদান বাতিলের দাবীতে হাইমচর উপজেলা শিÿক সমিতির পÿ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করেছে। গতকাল সোমবার বেলা ১২টায় হাইমচর ইউএনও কার্যালয়ে স্মারক লিপি গ্রহন করেন ইউএনও মাসুদ হোসেন। স্মারক লিপি প্রদান করে উপজেলা প্রাথমিক শিÿক সমিতির সভাপতি শেখ আবু জাফর, সাধারন সম্পাদক জাকির হোসেন, শিÿক নেতা ইকবাল হোসেন, ভবানী সংকর, আ. রশিদ পাটওয়ারী, নিশেষ নারায়ন প্রমুখ।ফরিদগঞ্জ অফিস : মতলব দক্ষিণ উপজেলা প্রাথমিক শিÿক সমিতির সম্পত্তি ব্যক্তির নামে লিজ বাতিলের দাবীতে জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি দিয়েছে ফরিদগঞ্জ উপজেলা প্রাথমিক শিÿক সমিতি। গতকাল সোমবার বিকেলে ইউএনও মোহাম্মদ সাহেদুল ইসলামের মাধ্যমে এই স্মারক লিপি প্রদান করা হয়। এসময় ফরিদগঞ্জ উপজেলা প্রাথমিক শিÿক সমিতির নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন স্কুলের প্রধান শিÿক ও সহকারী শিÿকরা উপস্থিত ছিলেন। তারা অবিলম্বে এই লিজ বাতিল করে প্রাথমিক শিÿক সমিতির সম্পত্তি বুঝিয়ে দেয়ার দাবী জানান।হাজীগঞ্জ : মতলব দক্ষিণ উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির অফিস দখলের প্রতিবাদে এবং দলিলকৃত সম্পত্তি ব্যক্তির নামে লিজ প্রদান বাতিলের জন্য গতকাল হাজীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন এর নিকট স্মরকলিপি প্রদান করেন। ব্যক্তির নামে প্রদানকৃত লিজ অবিলম্বে বাতিলের জন্য চাঁদপুরের জেলা প্রশাসক মহোদয়কে বিনয়ের সাথে স্মারকলিপির মাধ্যমে হাজীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি অনুরোধ জানায়। স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এ.কে.এম আব্দুস শুকুর মজুমদার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মজিবুল হক মজিব, জেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ শফিকুর রহমান, উপজেলা ক্রীড়া সম্পাদক মোঃ কামাল হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ মকবুল আহম্মেদ সহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।প্রতিটি স্মারকলিপিগুলোতে উল্লেখ্য করা হয়েছে, গত ৩০ জানুয়ারি ২০১৩ইং মূলে মতলব দক্ষিণ উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির দলিল মূলে মালকীয় দখলীয় সম্পত্তি তিন ব্যক্তির নামে লিজ প্রদান করা হয়। উক্ত লিজকৃত ভূমি ১৫ মে ১৯৬৩ইং তারিখে ২৯৯৯নং সাফকবলামূলে ০.০৬ একর এবং ২৯ সেপ্টেম্বর - ১৯৬৯ইং তারিখে ৬৬৮০নং সাফকবলা দলিলমূল্যে ০.০৬ একর মোট ০.১২ একর ভূমি প্রাথমিক শিক্ষক…

Read more

চাঁদপুরের সাংবাদিকদের সাথে মতবিনিময়ে এম এ ওয়াদুদ আমরা আপনাদের জমি দখল করেছি- এ অভিযোগ মিথ্যা, প্রশাসন আমাদের জমি লিজ দিয়েছে

চাঁদপুরের সাংবাদিকদের সাথে মতবিনিময়ে এম এ ওয়াদুদ আমরা আপনাদের জমি দখল করেছি- এ অভিযোগ মিথ্যা, প্রশাসন আমাদের জমি লিজ দিয়েছে 

চাঁদপুরের স্থানীয় পত্রিকার সম্পাদক, সাংবাদিক ও ইলেক্টনিঙ্ মিডিয়ার প্রতিনিধিদের সাথে চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ মতবিনিময় করেন। গত ৩১মার্চ সকাল ১০টায় মতলব দÿিণ উপজেলার মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শিক্ষক সমাবেশে ঘটে যাওয়া অনাকাঙ্খীত ঘটনার আলোকে গতকাল বুধবার সকাল ১১টায় চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপেস্নঙ্ েমতবিনিময় সভায় ঘটনার প্রেÿাপট তুলে ধরেন এম এ ওয়াদুদ। চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহ মোহাম্মদ মাকসুদুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শরীফ চৌধুরীর পরিচালনায় এম এ ওয়াদুদ বলেন, মতলব উত্তর উপজেলার বেলতলী লেংটার মেলার উদ্বোধন ও সুজাতপুর কলেজের এইচএসসি পরীÿার কেন্দ্রে পরিদর্শন করতে তিনি ওই দিন সকালে চাঁদপুর থেকে রওয়ানা হন। পথিমধ্যে লÿ্য করেন মতলব দÿিণ উপজেলা সদরে একটি সমাবেশ হচ্ছে। হঠাৎ সমাবেশের মাইকে আওয়াজ ভেসে আসছে 'যায়-যায়' 'ধর-ধর', ভূমি দস্যুদের কালো হাত ভেঙ্গে দাও-গুড়িয়ে দাও', আবার কিছুÿণ পরে শুনতে পান 'মুক্তিযোদ্ধাদের কালো হাত ভেঙ্গে দাও গুড়িয়ে দাও', তখন তিনি বুঝতে পারেন প্রাথমিক শিÿক সমিতি সেখানে আন্দোলন করছে। তখন এম এ ওয়াদুদ মতলব উপজেলা মুক্তিযোদ্ধা কমপেস্নঙ্ েগাড়ী রেখে সরল মনে তাদের সমাবেশ স্থলে যান। শিÿক সমিতির নেতাদের উদ্দেশ্যে বলেন, আপনাদের যদি কোন অভিযোগ থাকে তাহলে প্রশাসনের সাথে কথা বলুন। অযথা মুক্তিযোদ্ধাদের দোষারপ করছেন কেন। মুক্তিযোদ্ধারা আইনগতভাবে সরকারের কাছ থেকে জমি লিজের জন্য আবেদন করেছে। আবেদনের প্রেÿিতে প্রশাসন আমাদের জমি লিজ দিয়েছে। আমরা আপনাদের জমি দখল করেছি- এ অভিযোগ মিথ্যা। এ সময় জনৈক শিÿক এসে আমাকে বলেন, আপনি কে? এখানে কেন এসেছিস বলে ধাক্কা দেয়। এ সময় আমার সাথে তাদের বাকবিকন্ডতা হয় এবং কতিপয় শিÿকরা আমাকে ও মুক্তিযোদ্ধাদেরকে উদ্দেশ্য করে গালি-গালাজ করতে থাকে। বিষয়টি আমি মতলব দÿিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলাম ও মতলব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীরকে অবহিত করি। পরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে অবস্থান নিলে খবর পেয়ে সেখানে কয়েকশ' মুক্তিযোদ্ধা ও আমার শুভাকাঙ্খিরা এসে জড়ো হয়। তারা তাৎÿণিক প্রতিবাদ করতে চাইলে আমি তাদের ধৈর্য্য ধরার আহ্বান জানাই। বিষয়টি নিয়ে দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বসা হয়। সেখানে মতলব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। নির্বাহী কর্মকর্তা, ওসি ও উপস্থিত সকলের আমাদের আশ্বস্ত্ম করেন, এই ঘটনার জন্য শিÿকরা সংবাদ সম্মেলন করে দুঃখ প্রকাশ করবে। এমন আশ্বাসের ভিত্তিতে এবং সকলের অনুরোধে আমাদের আন্দোলন প্রত্যাহার করে নেই। কিন্তু পরের দিন সকালে দেখলাম প্রাথমিক শিÿক সমিতি নেতৃবৃন্দ মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে স্থানীয় পত্রিকায় আমার বিরম্নদ্ধে সংবাদ প্রকাশ করে। যা সত্যি দুঃখ জনক। এম এ ওয়াদুদ এ ঘটনার সত্যতা প্রমাণ করতে তাৎÿণিক মোবাইল ফোনের মাধ্যমে মতলব দÿিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলাম ও মতলব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীরকে ফোন করে উপস্থিত সাংবাদিকদের সামনে সত্য ঘটনাটি তুলে ধরেন। মতবিনিময় সভায় এবিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন, দৈনিক চাঁদপুর দর্পণের সম্পাদক ও প্রকাশক ইকরাম চৌধুরী, দৈনিক ইল্‌শেপাড়ের ভারপ্রাপ্ত সম্পাদক বি এম হান্নান, দৈনিক মেঘনা বার্তার সম্পাদক ও প্রকাশক আবদুল আউয়াল রম্নবেল, দৈনিক চাঁদপুর বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক শহীদ পাটওয়ারী। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল হাফিজ খান, সিরাজুল ইসলাম বরকন্দাজ, সাংগঠনিক কমান্ডার আবুল কাসেম বেপারী, অর্থ কমান্ডার আব্দুর রশিদ খান, দৈনিক চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক রহিম বাদশা, চাঁদপুর প্রতিদিনের প্রধান সম্পাদক জি এম শাহিন, দৈনিক আলোকিত চাঁদপুরের সম্পাদক ও প্রকাশক আলম পলাশ, ভারপ্রাপ্ত সম্পাদক জাকির হোসেন, সময় টিভির প্রতিনিধি ফারম্নক আহমেদ, এনটিভির প্রতিনিধি…

Read more

শাহ্‌রাস্তিতে সরকারী খালে মাটি ভরাট জলাবদ্ধতায় বীজ তলায় বীজ নষ্ট ২০ একর বোর চাষ থেকে কৃষক বঞ্চিত 

শাহরাস্ত্মি উপজেলার সুচিপাড়া উত্তর ইউনিয়নের শোরসাক উত্তর পূর্বপাড়ায় সরকারি খালে প্রভাবশালী কর্তৃক মাটি ভরাট করে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় কৃষকরা ৮ কের জমিতে বীজ তলা করতে না পারায় গত দুই বছর যাবৎ ৪নং সীপের ১নং স্কীমে প্রায় ৩০ একর জমিতে কৃষকরা ইরি বোরো চাষ হতে বঞ্চিত হয়ে পড়ে। এতে ওই এলাকার প্রায় শতাধিক কৃষক বোরো চাষ করতে না পারায় ব্যাপক ÿতিগ্রহস্থ হয়। কয়েক টন খাদ্য ঘাটতির ঘানি গত ২ বছর যাবৎ টানছে কৃষকরা। এ ব্যাপারে গত ২০১১ সালের জুলাই মাসে ÿতিগ্রস্থ কৃষকদের পÿে শোরসাক গ্রামের মোঃ বিলস্নাল হোসেন সহকারী কমিশনার (ভুমি) বরাবরে আবদুল মান্নানগংদের বিরম্নদ্ধে সরকারী ভুমির দখল করার অভিযোগ করেন। গত ২ বছর পূর্বে একই এলাকার আবু ওসমান, ফারম্নক, সিদ্দিকুর রহমান, সর্ব পিতা- মৃত আলী এরশাদ সরকারী খালে মাটি ফেলে পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দেয়ায় নিম্ন এলাকার কৃষকদের বীজতলার স্থান পানি দেবে যায়। কৃষকরা বীজ তলায় বীজ পেলতে না পারায় গত ২ বছর যাবৎ প্রায় ৩০ একর সম্পত্তির ইরি বোরো চাষ ব্যাহত হয়। ভোক্তভুগি কৃষক আঃ করিম, নুর মোহম্মাদ, পারভেজ পোদ্দার, গোলাম রহমানসহ একাধিক কৃষক জানান, সিদ্দিকুর রহমান গংরা সরকারী খাল ভরাট করায় তাদের বীজ তলার জমিতে পানি ভরপুর থাকায় এবারও বীজ ফেলতে পারেন নি। এতে করে ইরি-বোরো স্কিমে ৩০ একর জমিতে ইরি চাষ করা হতে বঞ্চিত হয়েছে। কৃষকদের বীজ তলা ব্যাতিত একই খাল দিয়ে ওই গ্রামের রাউত বাড়ী, সুধ্রবাড়ী, চৌকিদার বাড়ী, মোহাম্মদ পাটওয়ারী বাড়ী, পরান বাড়ী, পোদ্দ্‌র বাড়ী, ইসমাইল মিজি বাড়ী, ফরাজী বাড়ীসহ ৩০/৪০টি বাড়ীর পানি ওই খাল দিয়ে নিষ্কাশিত হতো। প্রভাবশালীরা খাল দখল নিয়ে মাটি ভরাট করায় একটু বৃষ্টি হলেই ওই সমস্ত্ম বাড়ীগুলো রাস্ত্মাঘাট পানিতে তলিয়ে যায়। বর্ষা মৌসুমের পূর্বেই জলাবদ্ধতার শিকার হয়ে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে বলে ভোক্তভোগিরা জানান। দ্রম্নত খালের উপরের বাঁধ উন্মুক্ত করে কৃষক ও এলাকাবাসীদের জলাবদ্ধতা থেকে রÿা করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্ত্মÿেপ কামনা করছেন।

Read more

আজ থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা ১৮সহস্রাধিক পরীক্ষার্থী 

আজ থেকে সারাদেশে একযোগে এইচএসসি, আলিম, এইচএসসি বিএম ও ভোকেশনাল পরীক্ষা শুরম্ন হচ্ছে। চাঁদপুর জেলায় ৫০টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী সংখ্যা ১৮ হাজার ২শ' ৪৫ জন। ইতিমধ্যে জেলায় এসব পরীক্ষা সুষ্ঠ শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পূর্ণ করার লক্ষ্যে জেলা প্রশাসকরে সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক আসন্ন পরীক্ষাগুলো সর্ম্পূণ নকলমুক্ত পরিবেশে নেয়ার জন্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি বলেন, কোন কেন্দ্রে যদি নকল হয় এবং কোন ধরনের অনিয়ম হয় তাহলে সংশ্লিষ্টদের বিরম্নদ্ধে কঠোর আইনামূলক ব্যবস্থা নেয়া হবে। জেলা শিক্ষা শাখা কর্তৃক দেওয়া তথ্য মতে এইচএসসি পরীক্ষার কেন্দ্র ৩৩টি এবং পরীক্ষার্থীর সংখ্যা ১৪ হাজার ৩'শ ২৯জন। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৬ হাজার ৬'শ ৬৯ এবং ছাত্রীর সংখ্যা ৭হাজার ৬'শ ৬০। আলিম পরীক্ষা কেন্দ্র ১০টি এবং পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৬'শ ৪৮ জন। এর মধ্যে ছাত্রের সংখ্যা ১ হাজার ৪'শ ২৭ ২৭ এবং ছাত্রীর সংখ্যা ১ হাজার ২'শ ২১ জন। এইচএসসি বিএম ও ভোকেশনাল কেন্দ্র ৭টি এবং পরীক্ষার্থীর সংখ্যা ১হাজার ২'শ ৬৮ জন। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৭'শ ৯৫ এবং ছাত্রীর সংখ্যা ৪'শ ৭৩জন। চাঁদপুর সদরের এইচএসসি পরীক্ষার কেন্দ্র মোট ৫টি এতে পরীক্ষায় অংশ নিবে ৬ হজার ৫'শ ৩৬জন। হাজীগঞ্জ উপজেলায় মোট পরীক্ষা কেন্দ্র ৭টি। এতে পরীক্ষার্থী ২ হাজার ৫'শ ৭৪ জন। শাহরাস্তি উপজেলায় এইচএসসি পরীক্ষার কেন্দ্র মোট ৪টি। পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ১'শ ৯৫জন। মতলব দক্ষিণ উপজেলায় পরীক্ষাকেন্দ্র ৩টি পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৪'শ ৫৭ জন। মতলব উত্তর উপজেলায় পরীক্ষাকেন্দ্র ৪টি, পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৬'শ ৩ জন। ফরিদগঞ্জ উপজেলায় পরীক্ষা কেন্দ্র ৪টি, পরীক্ষার্থীর সংখ্যা ৭'শ ৯৪ জন। কচুয়ায় উপজেলায় পরীক্ষা কেন্দ্র ৫টি, মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৮'শ ২৩ জন। হাইমচর উপজেলার মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪'শ ১৯ জন, এই উপজেলার কেন্দ্রের সংখ্যা জানা যায় নি। চাঁদপুর সদরে আলীম পরীক্ষার কেন্দ্র ২টি, পরীক্ষার্থীর সংখ্যা ৪'শ ৮৯ জন। মতলব দক্ষিণে কেন্দ্র ১টি, পরীক্ষার্থী ২'শ ৩৮ জন। মতলব উত্তরে কেন্দ্র ১টি, পরীক্ষার্থীর সংখ্যা ১'শ ৬ জন। হাজীগঞ্জে কেন্দ্র ১টি, পরীক্ষার্থীর সংখ্যা ৪'শ ৭৮ জন। ফরিদগঞ্জে কেন্দ্র ২টি, মোট পরীক্ষার্থী ৬'শ ২০ জন। কচুয়ায় কেন্দ্র ১টি, পরীক্ষার্থীর সংখ্যা ৩'শ ৮৪ জন। শাহরাস্তিতে কেন্দ্র ১টি, পরীক্ষার্থীর সংখ্যা ২'শ ২৭ জন। হাইমচরে কেন্দ্র ১টি, পরীক্ষার্থী ১'শ ৬জন। এছাড়া ভকেশানাল বিএম চাঁদপুর সদরে কেন্দ্র ২টি, পরীক্ষার্থী ১'শ ৬৮ জন। মতলব কলেজ কেন্দ্রে ১'শ ১৯ জন, হাজীগঞ্জ পাইলট স্কুল এন্ড কলেজে ৫'শ ৩৫ জন। মূলপাড়া শামসুদ্দিন কারিগরি কলেজে ২'শ ৩৬ জন। শাহরাস্তি উপজেলা চিতৈশি কলেজে ৬৮ জন ও হাইমচর কলেজে ১'শ ৪৩ জন ভোকেশনাল বিএম পরীক্ষায় অংশ নিচ্ছে।

Read more

মতলবে শিক্ষক সমিতির ভূমি রক্ষায় শিক্ষকদের সমাবেশে পিস্তল উচিয়ে ওয়াদুদ কমান্ডারের পণ্ড করার চেষ্টা ব্যর্থ সমাবেশে শিক্ষকরা তাকে অবাঞ্চিত ঘোষণা প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ

মতলবে শিক্ষক সমিতির ভূমি রক্ষায় শিক্ষকদের সমাবেশে পিস্তল উচিয়ে ওয়াদুদ কমান্ডারের পণ্ড করার চেষ্টা ব্যর্থ সমাবেশে শিক্ষকরা তাকে অবাঞ্চিত ঘোষণা প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ 

চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির অফিস দখলের প্রতিবাদে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের সামনে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও এক ঘন্টা মতলব-পেন্নাই সড়ক অবরোধ করেছে শত শত প্রাথমিক শিক্ষক। মতলব দÿিণ থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন ফোর্স নিয়ে শিÿকদের শান্ত্ম করে অবরোধ তুলে দেন। তারা অবিলম্বে ওই অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে। এদিকে মিছিল শুরম্নর আগে অভিযুক্ত দখলদার জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার এম এ ওয়াদুদ আন্দোলনরত শিক্ষকদের পিস্তল দিয়ে গুলি করার চেষ্টা করেন। পরে শিক্ষকদের প্রতিরোধের মুখে ওই এলাকা থেকে চলে যান তিনি। শিক্ষকরা তাকে গ্রেফতারের দাবি জানান এবং তাকে মতলবে অবাঞ্চিত ঘোষণা করেন। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জেসমিন সুলতানা জানান, সমিতির ক্রয়কৃত সম্পত্তিতে কয়েক যুগ ধরে স্থাপনা নির্মাণ করে কার্যক্রম চলে আসছিল। সম্প্রতি কয়েকজন ব্যক্তি এ সম্পত্তি দখলের পাঁয়তারা করছেন। এর মধ্যে মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ ওয়াদুদও রয়েছেন। মতলব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর জানান, শিক্ষকদের আন্দোলন কর্মসূচি শুরম্নর আগে সেখানে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার উপস্থিত হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। আন্দোলনকারীরা সড়ক অবরোধ করলে পুলিশ তাদের বুঝিয়ে অবরোধ তোলার ব্যবস্থা করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলাম জানান, শিক্ষকদের দাবিকৃত সম্পত্তি দীর্ঘদিন তাদের ভোগদখলে ছিল এটা সত্য। আবার নতুন করে লিজ দেয়ার ঘটনাও সত্য। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলাপ করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কর্তৃক শিক্ষকদের গুলি করার অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ ওয়াদুদ বলেন, আমি ওই এলাকা দিয়ে যাওয়ার সময় মাইকে আমাকে উদ্দেশ্যে করে ভূমিদস্যু বলতে শুনি। তখন আমি আন্দোলনকারীদের সামনে যেয়ে এর প্রতিবাদ করি। অপরদিকে তাৎÿনিক প্রতিক্রিয়া হিসেবে তারা ঘটনার সু-বিচার প্রার্থনা করে মতলব উপজেলা শিÿক সমিতির পÿ থেকে গতকালই জেলা প্রশাসক বরাবরে বিনা উস্কানীতে পিস্তল উচিয়ে হত্যার হুমকি দানের বিচার প্রার্থনা করে আবেদন করা হয়। আবেদনে উল্লেখ্য করা হয়: গতকাল রবিবার সকালে মতলব দÿিন উপজেলা প্রাথমিক শিÿক সমিতি ও সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় শিÿক-শিÿিকাবৃন্দ প্রাথমিক শিÿক সমিতির ভবনের সম্পত্তি রÿাকল্পে আলোচনা এবং ইউএনও বরাবর স্মারকলিপি প্রদানের জন্য মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একত্রিত হন। সভার শুরম্নতে আনুমানিক ১১টায় হঠাৎ করে মতলব উত্তর উপজেলার সুজাতপুর গ্রামের মৃত রজ্জব আলীর ছেলে মোঃ আবদুল ওয়াদুদ তার বডিগার্ডসহ সমাবেশ স্থলে প্রবেশ করে উত্তেজিত হয়ে প্রথমে সভা পরিচালনার দায়িত্বে থাকা ঘিলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিÿক মামুন মিয়াকে ধমক দিয়ে বলেন, "এখানে কোন সমাবেশ করা যাবে না।" শিÿকরা সভা করবো বললে, তিনি পকেট থেকে পিস্ত্মল বের করে তা উঁচিয়ে বলেন, "সবাই এখান থেকে চলে যান না-হলে গুলি করব।"। উলেস্নখিত শিÿকের বুকে পিস্ত্মল ঠেঁকিয়ে গুলি করতে উদ্যত হলে তখন উপস্থিত শিÿক-শিÿিকারা প্রাণভয়ে ছুটাছুটি করতে থাকেন। এ সময় সমিতির সভাপতি জেসমিন সুলাতানা ও অন্যান্য নেতৃবৃন্দ ওয়াদুদকে থামানোর চেষ্টা করলে, তাদেরকেও মেরে ফেলার হুমকি দিয়ে সভাস্থল ত্যাগ করে। পরবর্তীতে শিÿকগণ ভবনের ভুমি রÿা করা ও হত্যার উদ্দেশ্যে পিস্ত্মল ঠেকিয়ে গুলি করার হুমকি দেওয়ায় নির্বাহী কর্মকর্তার নিকট ক্যাম্পাসে এসে বিচারের দাবী করে। একই সাথে মতলব-পেন্নাই সড়ক এক ঘন্টা অবরোধ করে বিচার দাবী করে।

Read more

বৃহস্পতিবার সাধারণ ছুটি ঘোষণা 

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুতে জাতীয় শোক পালনের অংশ হিসাবে বৃহস্পতিবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের জানান, দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস আদালত ছুটি ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বুধবার মারা যান ৮৪ বছর বয়সী মো. জিল্লুর রহমান। তার মৃত্যুতে বৃহস্পতিবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। সব সরকারি-আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি দেশের ১৯তম রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব নেন জিল্লুর রহমান।

Read more

Pre 1 2 3 4 5 6 7 8 9 10 Next

ভিডিও নিউজ

You must have Flash Player installed in order to see this player.

Joomla Templates and Joomla Extensions by JoomlaVision.Com

Amount of short articles:
Amount of articles links:


Amount of short articles:
Amount of articles links:


Amount of short articles:
Amount of articles links:


Amount of short articles:
Amount of articles links:

 

ফেইসবুকে আমরা : লাইক করুন

আমাদের চাঁদপুর

Please wait while JT SlideShow is loading images...
Photo Title 1Photo Title 2Photo Title 3Photo Title 4Photo Title 5

অনলাইনে আছেন

We have 3 guests online

বিজ্ঞাপনের জন্য

Templates Joomla 1.5